মশা নিধনে করণীয়

এখন মশার মৌসুম। 
এডিস মশা ছড়াচ্ছে ডেঙ্গি। 
ডেঙ্গি ও চিকুণ্গুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, অসাবধানতা বা অবহেলার সময় আর না।

 
ছবিঃ একজন মশক নিধন কর্মী ওষুধ স্প্রে করছেন। 
©️ Niloy Shahriar

ডেঙ্গি ও চিকুন্গুনিয়ার বাহক মশা থেকে রক্ষায় বাসাবাড়ির ভেতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এ জন্য আশপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। 

যেসব স্থান বা জিনিসে এডিস মশা জন্ম নিতে পারে- 
  • ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক। 
  • ঢাকনা খোলা অব্যবহৃত কমোড। 
  • অব্যবহৃত গাড়ির টায়ার। 
  • কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা। 
  • ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা। 
  • রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র। নির্মাণাধীন ভবন।
  • পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যেকোনো ভবন। 
  • বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা। 
  • বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা। 

বাড়ির আশপাশের কোনো পাত্র বা স্থানে পানি জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিষ্কার করে নিজেকে, নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশী সবাইকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।

Dhaka | July 27, 2022

নিলয় শাহ্‌রিয়ার 
শাহ্‌রিয়ার কামাল নিলয় 
বিপনন যোগাযোগ কৌশল, পরিবেশ, মানব সম্পদ, উন্নয়ন অধ্যয়ন ও প্রকাশনা বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে রুজিরোজগারে নিবিষ্ট।
কাজের অবসরে চেষ্টা করেন নিজের অভিব্যক্তি প্রকাশ করতে। যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমে: 

  


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একটি অসাধারন পিপড়ার গল্প | Corporate Culture

সমসাময়িক রাজনীতি: শেখ মুজিবের অবদান, বিতর্ক ও জনগণের মনোভাব

Foreign Aid's Tug-of-War: Bangladesh's Quest for Development Resilience?