মডিউল তো সন্তানের মতোই।
একটা স্বতন্ত্র প্রেজেন্টেশন বা ট্রেইনিং মডিউল তৈরী করা একটা গান লেখা, সুর করা, কম্পোজ করে রেকর্ডিং করে বাজারজাতকরণের মত একটা ব্যাপার। এক একটা স্লাইডে কি টেক্সট থাকবে, টেক্সট এর সাইজ এবং কালার কি হবে, কি ছবি থাকবে, কি মেসেজ যাবে, কাদের জন্য, সেশনের কোন মুহুর্তে সেটা প্রেজেন্ট করা হবে এসব কিছু মাথায় নিয়ে তৈরী করতে লাগে। আমরা যারা এইচ আর বা বিজনেস কন্সাল্টেটিভ কাজ করি তারা যখন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এভাবে একটা কিছু তৈরী করি তাতে কেমন এফোর্ট যায় তা যারা করে তারাই জানে। আমার কাছে আমার এক একটা মডিউল এক একটা সন্তানের মত। শুধু তাইনা, অনেক রিসার্চ, পড়াশোনা এবং অনেক অভিজ্ঞতা ঢেলেই এমন কিছু একটা বানানো যায়। শুধু পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকলেই হয়না। এমন পরিশ্রমের পর যার বা যাদের জন্য বা যে প্রতিষ্ঠানের জন্য তা তৈরী করা হয় তখন সেটার ভ্যালু দিতে না চাওয়া টাকে নির্বুদ্ধিতা বা অজ্ঞতা বললে খুব একটা ভুল হবেনা। আবার আরেক পদ আছে সরাসরি মডিউল চেয়ে বসেন। এটা আরেক বিড়ম্বনা এবং অসঠিক একটা অভ্যাস। এ দুটো থেকেই বেরিয়ে আসা উচিৎ।
নিলয় শাহ্রিয়ার শাহ্রিয়ার কামাল নিলয় একটি মানব ও পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। কাজের অবসরে চেষ্টা করেন নিজের অভিব্যক্তি প্রকাশ করতে। যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমে:

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন