পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মডিউল তো সন্তানের মতোই।

ছবি
 একটা স্বতন্ত্র প্রেজেন্টেশন বা ট্রেইনিং মডিউল তৈরী করা একটা গান লেখা, সুর করা, কম্পোজ করে রেকর্ডিং করে বাজারজাতকরণের মত একটা ব্যাপার। এক একটা স্লাইডে কি টেক্সট থাকবে, টেক্সট এর সাইজ এবং কালার কি হবে, কি ছবি থাকবে, কি মেসেজ যাবে, কাদের জন্য, সেশনের কোন মুহুর্তে সেটা প্রেজেন্ট করা হবে এসব কিছু মাথায় নিয়ে তৈরী করতে লাগে। আমরা যারা এইচ আর বা বিজনেস কন্সাল্টেটিভ কাজ করি তারা যখন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এভাবে একটা কিছু তৈরী করি তাতে কেমন এফোর্ট যায় তা যারা করে তারাই জানে। আমার কাছে আমার এক একটা মডিউল এক একটা সন্তানের মত। শুধু তাইনা, অনেক রিসার্চ, পড়াশোনা এবং অনেক অভিজ্ঞতা ঢেলেই এমন কিছু একটা বানানো যায়। শুধু পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকলেই হয়না। এমন পরিশ্রমের পর যার বা যাদের জন্য বা যে প্রতিষ্ঠানের জন্য তা তৈরী করা হয় তখন সেটার ভ্যালু দিতে না চাওয়া টাকে নির্বুদ্ধিতা বা অজ্ঞতা বললে খুব একটা ভুল হবেনা। আবার আরেক পদ আছে সরাসরি মডিউল চেয়ে বসেন। এটা আরেক বিড়ম্বনা এবং অসঠিক একটা অভ্যাস। এ দুটো থেকেই বেরিয়ে আসা উচিৎ। নিলয় শাহ্‌রিয়ার  শাহ্‌রিয়ার কামাল নিলয়  একটি মানব ও পরিবেশ উন্...

সংখ্যালঘু বনাম সংখ্যালঘু

ছবি
চলেন কুমিল্লার ঘটনাটা উল্টা করে ভাবি, ধরেন বাংলাদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার একটা মণ্ডপে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ রাখার কারণে পূজা মণ্ডপের পবিত্রতা নষ্ট হইছে বলে হাজার হাজার হিন্দু লোক রাস্তায় নেমে মুসলমানদের ধর্মীয় স্থাপনা ভাংচুর করতেছে। বিষয়টা কেমন লাগতো? যার যার ধর্ম তার কাছে পবিত্র। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনটা বেশি পবিত্র আর কোনটা কম পবিত্র এই রকম ধারণা স্টাবলিস করা যায়। যারা বাংলাদেশে পূজা করতে দিতে চান না তারাই ইউরোপের কোন দেশে মসজিদ তৈরি হলে আনন্দে ভেসে যান। কেন এই দ্বিচারিতা? জ্যোতিবসু বলেছিলেন ক্ষমতাসীনরা না চাইলে দাঙ্গা হয় না। যদিও বাংলাদেশ বা ভারত কোথাও আসলে দাঙ্গা হয় না যা হয় তা হলো সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার প্রকাশ ও সংখ্যালঘু নির্যাতন। নাসিরনগরে রসরাজের নামে গুজব ছড়িয়ে হামলার মামলায় চার্জশিটভুক্ত তিনজন আওয়ামী লীগের নৌকার টিকেট পাইছেন। কুমিল্লায় যারা উস্কানি ছড়াচ্ছেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। ভোলায়ও একি ঘটনা দেখেছি। যাই হোক, আজকে শারদীয় দুর্গোৎসব এর অষ্টমী। সকলকে শারদীয় শুভেচ্ছা। সবশেষে কবীর সুমনের...