অক্টোবর বিপ্লব না নভেম্বর বিপ্লব?
জুলিয়ান ক্যালেন্ডার মোতাবেক 'গ্রেট অক্টোবর সোশ্যালিস্ট রেভোলিউশন' অনুষ্ঠিত হয় ১৯১৭ সালের ২৪- ২৫ শে অক্টোবর।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার মোতাবেক হয় ৭’ই নভেম্বর।
যখন বিপ্লব অনুষ্ঠিত হয় তখন রুশদেশে জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন তাই অক্টোবর বিপ্লব - ১৯১৮ সালে লেনিনের সোভিয়েত রাশিয়া জুলিয়ান থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যায়, এতে তাদের ১৩ দিন এগিয়ে নিয়ে যেতে হয় - তাই সেই হিসেবে পরে বিপ্লবের দিন ৭ ই নভেম্বর হয়ে যায়।
১৩ তম পোপ জর্জ গ্রেগরী ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন করেন। স্পেন ইতালি ফ্রান্স ওই বছর জুলিয়ান থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যায়, গ্রেট বৃটেন ১৭৫২ সালে, ভারত ১৯৫৭ সালের ২২’শে মার্চ গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যায়।
কারণ কি?
দেখা যাচ্ছিল উত্তর গোলার্ধে vernal equinox এর সাথে ইস্টারের দিন মিলছিল না - এটা হচ্ছিল কেন? জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এক বছরে গড়ে ৩৬৫.২৫ দিন বা ৩৬৫ দিন ৬ ঘন্টা কিন্তু আসলে তা হবার কথা ৩৬৫.২৪২৫ বা ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড মানে ১০ মিনিট ৪৯ সেকেন্ড কম বা প্রায় ১১ মিনিট কম।ফলত ০.০০২% সংশোধন হলো।ফলত ১৫৮২ সালে ১৩ তম পোপ গ্রগরী ৪’ঠা অক্টোবরের পর সরাসরি ১৫’ই অক্টোবর এ চলে গেলেন বাদ দিলেন মাঝের ১০ দিন, ১৭৫২ সালে গ্রেট বৃটেন ২’রা সেপ্টেম্বর থেকে সরাসরি ১৪’ই সেপ্টেম্বরে চলে যায়, তারা বাদ দেয় মাঝের ১১ টা দিন - ১৯১৮ সালে সোভিয়েত রাশিয়া ২৪- ২৫’শে অক্টোবর থেকে ১৩ দিন এগিয়ে ৭’ই নভেম্বর করে।গ্রেগরিয়ান ক্যালেন্ডারে জুলিয়ানের মতো ১৬০০, ১৭০০, ১৮০০, ১৯০০, ২০০০ সবাই লীপ ইয়ার নয় - মানে এক্ষেত্রে শুধু ৪ দিয়ে ভাগ করে মেলালেই হবে না ৪০০ দিয়ে ভাগ করেও মেলাতে হবে - সেই হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১৬০০ আর ২০০০ লীপ ইয়ার কিন্তু ১৭০০, ১৮০০, ১৯০০ হলো সাধারণ বছর - লীপ ইয়ার নয়।নিলয় শাহ্রিয়ার শাহ্রিয়ার কামাল নিলয় একটি মানব ও পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। কাজের অবসরে চেষ্টা করেন নিজের অভিব্যক্তি প্রকাশ করতে। যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমে:
Published Date: Facebook 2017 & Blog 2018


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন