খাদ্য বিতরণ কার্যক্রম: কেন নয়?
খাবার! বাংলাদেশে অনেকগুলো সামাজিক উদ্যোগ আছে, যারা সরাসরি খাদ্যদ্রব্য বিতরণ করেন। অনেকে রান্না করে খাওয়ান, অনেকে শুকনো খাবার বিতরণ করেন। রাস্তাঘাট, শপিংমল, অনলাইনে এসবের জন্য তারা সরাসরি অর্থউত্তোলন করেন, আপনাকে দান করতে উৎসাহিত করেন এবং সামাজিক মাধ্যমে অনেক আবেগঘন স্টোরি শেয়ার করেন । এসব যারা করেন, তাদের উদ্যোগ ও প্রচেষ্টার প্রতি যথাযথ সম্মান জানিয়ে একটু ভিন্ন মত তুলে ধরতে চাই। খাবারের সাথে মানুষের আবেগ প্রাচীন। খাবার খেতে ও খাওয়াতে ভালোবাসেনা এরকম মানুষ নেই বললেই চলে। এটা মানুষের ইবাদত, উৎসব সবকিছুর সাথে জড়িত। মানুষ জন্মালে সবাই মিলে খায়, মানুষ মরলেও সবাই মিলে খায়! বিয়ে-শাদী, প্রার্থনা -পার্বণ, জিয়াফত, ওরস কতই না খাবার বাহানা। কিন্তু আধুনিক সময়ে শহরের রাস্তায় খাবার বিতরণে একটু ভিন্নমাত্রা আছে। দুর্যোগপ্রবণ দেশ হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে লঙ্গর খানা চালুর ইতিহাস এ অঞ্চলে প্রাচীন। ঝড়, বন্যা, ছাড়াও যুদ্ধকালীন সময়েও লঙ্গরখানা চালুর ইতিহাস রয়েছে। তবে কোভিড-১৯ চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষদের বাড়ী খাবার পোঁছানোর সুন...