অরুনোদয়ের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার
অরুনোদয়ের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতার জন্ম চট্টগ্রামে ০৫ মে ১৯১১; যে সময় মহাভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং স্বাধীনতা এবং জাতীয়তাবাদী সংগ্রামের বীজ দানা বাঁধতে শুরু করেছে। মায়ের আদরের রাণী আমাদের প্রিয় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার পেশায় শিক্ষক ছিলেন; পড়াশোনা করেছেন চট্টগ্রাম, ঢাকা ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজ। দর্শনে স্নাতক তিনি। ইন্ট্রোভার্ট, লাজুক মুখচোরা প্রীতিলতা জাতীয়তাবাদের দীক্ষা নেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের থেকে। ১৯২৩ সালে টাইগার পাস মোড়ে মাস্টারদার লোকেরা প্রকাশ্য দিবালকে সরকারি কর্মচারীদের বেতনের ১৭,০০০ টাকা ছিনতাই করলে মাস্টারদা ও বিপ্লবী আম্বিকা চক্রবর্তীকে জেলে যেতে হয়। কিশোরী প্রীতিলতার মনে এই ছিনতাই ও গ্রেফতার অনেক প্রশ্নের জন্ম দেয়। তার স্কুল শিক্ষক ঊষা'দির সাথে আলোচনার মাধ্যমে মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারেন তিনি। ১৯২৪ সাল, প্রীতিলতা দশম শ্রেণির শিক্ষার্থী; বেঙ্গল অর্ডিনান্স নামের এক জরুরি আইনের আওতায় বিপ্লবীদের বিনা বিচারে আটক করা শুরু হয়। প্রীতিলতার পারিবারিক আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার তখন বিপ্লবী দল...