পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মশা নিধনে করণীয়

ছবি
এখন মশার মৌসুম।  এডিস মশা ছড়াচ্ছে ডেঙ্গি।  ডেঙ্গি ও চিকুণ্গুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, অসাবধানতা বা অবহেলার সময় আর না।   ছবিঃ একজন মশক নিধন কর্মী ওষুধ স্প্রে করছেন।  ©️ Niloy Shahriar ডেঙ্গি ও চিকুন্গুনিয়ার বাহক মশা থেকে রক্ষায় বাসাবাড়ির ভেতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এ জন্য আশপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।  যেসব স্থান বা জিনিসে এডিস মশা জন্ম নিতে পারে-  ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক।  ঢাকনা খোলা অব্যবহৃত কমোড।  অব্যবহৃত গাড়ির টায়ার।  কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা।  ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা।  রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র। নির্মাণাধীন ভবন। পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যেকোনো ভবন।  বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা।  বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা।  বাড়ির আশপাশের কোনো পাত্র বা স্...