Cultural Gigantism
প্রকৃতিতে ডোয়ার্রফিজম ও জাইগান্টিজম নাম দুটো ঘটনা ঘটে। বড় প্রাণীরা যেমন হাতি, বাঘ, সিংহ; এরা যখন কোনো ছোট ও বিচ্ছিন্ন দ্বীপে বসবাস শুরু করে, তখন বংশপরম্পরায় এদের আকার ছোট হতে থাকে। তাদের শরীর, মগজ, সবই ধীরে ধীরে খর্বকায় হয়। কারণ বড় শরীর ধারণের জন্য যে পরিমান খাদ্য দরকার, তা ছোট দ্বীপ বা এলাকায় পাওয়া যায় না। ফলে, টিকে থাকার তাদিগে, প্রজন্ম থেকে প্রজন্মে, প্রাণীগুলোর আকার খর্ব হয়ে আসে, যেন কম খাবারে বেশিদিন বাঁচা যায়। বড় অতিকায় প্রাণী তখন পরিণত হয় বেঁটে জন্তুতে। অন্যদিকে ছোট প্রাণীরা যেমন ইঁদুর ছুঁচো টিকটিকি; এগুলো ওই পরিবেশে বংশ পরম্পরায় বড় হতে থাকে। কারণ, ছোট দ্বীপে বড় প্রাণীর খাবার কম থাকলেও, ছোট প্রাণীর খাবার থাকে অঢেল। প্রিডেটর বা শিকারী প্রাণীর ভয় সেখানে কম। ফলে ছোট প্রাণীগুলো নির্ভয়ে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে। এতে, প্রজন্ম থেকে প্রজন্মে, ছোট প্রাণী পরিণত হয় বড় প্রাণীতে। উদাহরণ হিসেবে মাদাগাস্কার, সার্ডিনিয়া,ও মোরিশাসের কথা বলা যায়। ওখানে ইঁদুর, টিকটিকি, কোমোডো, এসব প্রাণী দানবাকৃতির; কিন্তু হাতি ছাগল জলহস্তী, এসব খর্বাকৃতির। ...