সাধ
এই যুক্তাক্ষরময় যান্ত্রিকতার ভীড়ে অযান্ত্রিক মন চায় দূরে কোথাও চলে যাই। যেথায় ঝুম বৃষ্টিতে ময়ুর পেখম তোলে; ধূমায়িত চায়ের কাপে সোদা গন্ধের গাঢ় পাহাড়ে, কিংবা কোন টিলাগায়ের চা বাগানে! যেথায় থাকবেনা মেকি সৌজন্যতার ট্যাবু, সামাজিকতার খোলসে মোড়ানো মনবিরুদ্ধ কার্যক্রম। যেথায় থাকবে না দেনাপাওনার অঙ্ক, নোংরা হিসেবের বালাই; যেথায় সব রাগ দুঃখ কষ্ট অভিমান ব্যথা মূহুর্তেই হেসে উড়িয়ে দেয়া যায়, কিংবা থাকবেনা অযাচিত অসুস্থ প্রতিযোগিতা! সেথায় গিয়ে ঠাই নেবো, অন্তত দুটো দিনের জন্যে; কেননা মরবার আগে শুধু এইটুকুন সাধ আমার, আমার মনের। সাধ | মে ০৩, ২০২২ নিলয় শাহ্রিয়ার শাহ্রিয়ার কামাল নিলয় একটি মানব ও পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। কাজের অবসরে চেষ্টা করেন নিজের অভিব্যক্তি প্রকাশ করতে। যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমে: